বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস। গতকাল মঙ্গলবার রাত আটটায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। তাঁরা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তবে সাক্ষাতের কথোপকথন সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।