বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত হুসাইন মাসতুগলো সাক্ষাৎ করেছেন। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ সাক্ষাৎ হয়। প্রায় এক ঘণ্টা তাঁরা কথা বলেন।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।