বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার বিকেল পাঁচটায় তাঁর গুলশান কার্যালয়ে দেখা করতে যাবেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।