চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার মধ্যরাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, গত রোববার রাত ১২টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। ৩১ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।