ছবিতে গাজীপুরের সিটি নির্বাচন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দলীয় প্রতীকে এবারই প্রথম এই সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। সিটি নির্বাচনের মেয়র পদে প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।

গাজীপুর সিটি করপোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত ১৯ নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন এবং একটি মেয়র পদের জন্য সাতজন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মোট ৩৪৫ জন প্রার্থী নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছবিতে নির্বাচনের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন এক নারী। ছবি: সাইফুল ইসলাম
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সকাল থেকে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে জড়ো হন ভোটাররা। ছবি: সাইফুল ইসলাম
কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসেছেন একজন ভোটার। ছবি: তানভীর আহাম্মেদ
সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: তানভীর আহাম্মেদ
টঙ্গীর বছিরউদ্দিন উদয়ন একাডেমি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। ছবি: দীপু মালাকার
ভোটকেন্দ্রের সামনে ভোটারদের অপেক্ষা। টঙ্গীর বছিরউদ্দিন উদয়ন একাডেমি। ছবি: দীপু মালাকার
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বিজিবির টহল। কলেজ রোড, বছিরউদ্দিন উদয়ন একাডেমি। ছবি: দীপু মালাকার
কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। ছবি: তানভীর আহাম্মেদ