জামায়াতের আধা বেলা হরতাল কাল

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে কাল সোমবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে হরতাল ডেকেছে দলটি। এ ছাড়া আজ রোববার দোয়া দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে মীর কাসেম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এ ঘটনা আবারও বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।