নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শতভাগ ভোট পড়ার বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১৭ মে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়। ২৫ মের মধ্যে তদন্ত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।