চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন। আগামী ২ মে তিনি দেশে ফিরবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।