দীর্ঘ ১২ বছর পর আজ শনিবার নওগাঁর ধামইরহাট উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলার স্মৃতিসৌধ চত্বরে এ সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু ইউসুফ মুর্তুজা বলেন, সম্মেলন সফল করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৭১ জন কাউন্সিলর আগামী তিন বছরের জন্য উপজেলা যুবলীগের নতুন কমিটি নির্বাচন করবেন।
২০০৪ সালের ২০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে ধামইরহাট উপজেলা যুবলীগের কমিটি গঠন হয়।