সংক্ষেপ

নতুন কমিটি

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ গাজী নূরুজ্জামান। উপজেলা বিএনপির আহ্বায়ক ও কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান, যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন-বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ প্রমুখ। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এস এম আহসান কবির সভাপতি এবং কাউন্সিলরদের ভোটে এইচ এম দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক ও জিয়াউল হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯৯৭ সালে উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।