নবীনগর পৌরসভা নির্বাচনের তারিখ পরিবর্তন

তফসিল ঘোষণার এক দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। দুর্গাপূজার কথা বিবেচনা করে ইতিপূর্বে ঘোষিত ১ অক্টোবরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত নতুন তফসিল অনুযায়ী ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হওয়ার পর এটিই হবে নবীনগর পৌরসভার প্রথম নির্বাচন।