লালমনিরহাট পৌরসভায় গত পাঁচ বছরে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেড়েছে চার গুণের বেশি।
২০১০ সালের তুলনায় এবার পুরুষ ভোটার বেড়েছে ৫২২ আর নারী ভোটার বেড়েছে ৪ হাজার ৪৩০ জন। ২০১০ সালে পৌরসভার মোট ভোটার ছিল ৩৭ হাজার ১৩০ জন। ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৮২ জন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।