নাশকতা বন্ধ না করলে আলোচনার সুযোগ নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বোমাবাজদের যদি কারাগারে যেতে হয়, তবে উসকানিদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্থান হবে কাশিমপুর কারাগারে। জঙ্গিবাদ ও নাশকতা না ছাড়লে তাঁর সঙ্গে আলোচনার সুযোগ নেই।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
সংলাপে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।