নোয়াখালী পৌর ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে শহরের রশিদ কলোনি এলাকায় জেলা বিএনপির সভাপতির বাসভবনে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি জামালুর রহিম, সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক রাইসুল হায়দার ও সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের।