
বাজেটের ঘাটতি মোকাবিলায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও লুটপাট বন্ধের পাশাপাশি কালো ও বিদেশে পাচার করা টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ায় জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার জানিয়েছেন, লুটেরাদের পাচার করা টাকা বাজেয়াপ্ত না করে মাত্র ৭ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারকে উৎসাহিত করবে। অন্যদিকে বাজেটে মূল্যস্ফীতিতে ক্রয়ক্ষমতা হারানো গরিব ও শ্রমজীবী মানুষের জন্য সর্বজনীন রেশনিং ব্যবস্থা, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, শিক্ষা, স্বল্প মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা চালুর বিশেষ পদক্ষেপের বিষয়গুলো অনুপস্থিত।
অর্থমন্ত্রী বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট এবং তাতে অনিশ্চয়তার কথা স্বীকার করেও প্রবৃদ্ধি ধরে রাখার গতানুগতিক বাজেট করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এখান থেকে বেরিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবিকা রক্ষা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা খাতের সম্প্রসারণ এবং কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নে পরিবর্তন আনা জরুরি। বিজ্ঞপ্তি