সংক্ষেপ

পুনর্গঠনে

খুলনা মহানগর ছাত্রদলের কমিটি পুনর্গঠনে খুলনার মেয়র মনিরুজ্জামানের (সাময়িক বরখাস্ত) নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে মহানগর বিএনপি। গত শনিবার মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ফখরুল আলম, তারিকুল ইসলাম, ফজলে হালিম লিটন, শফিকুল আলম, আরিফুজ্জামান, সিরাজুল হক, আসাদুজ্জামান, কাজী মিজানুর রহমান, শেখ সাদী, আবদুল আজিজ, আরিফুজ্জামান ও এস এম কামাল হোসেন। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কারামুক্ত সব নেতা-কর্মীকে আগামী মে মাসে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে কারাগারে আটক সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ সব বুদ্ধিজীবীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।