
আগামীকাল শুক্রবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাবসভবন গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সাংবাদিকেরা চাইলে অন্য বিষয় নিয়েও প্রশ্ন করতে পারবেন।’