ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের নয় বছর পর গত শনিবার রাতে জেলা যুবলীগের সভাপতি এ কমিটি ঘোষণা করেন।
সায়েদুল ইসলাম ভুঁইয়াকে সভাপতি এবং তফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সাতজনকে সহসভাপতি, তিনজনকে যুগ্ম সম্পাদক ও পাঁচজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।