
বাসায় পুলিশ তল্লািশ চালানোর দুই দিন পর জনসমক্ষে এলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ৩ জানুয়ারি মির্জা ফখরুলের উত্তরার বাসায় পুলিশ তল্লাশি চালায়। এর পর তাঁকে কোনো কর্মসূচিতে দেখা যায়নি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পেশাজীবীদের সমাবেশে উপস্থিত হয়ে িতনি বক্তব্য দেন।
৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের কালো দিবস’ হিসেবে পালন উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে সাংবাদিক নেতা মো. রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখছেন।