সংক্ষেপ

বিএনপির উদ্বেগ

সামান্য বৃষ্টিতেই খুলনা নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে উদ্বেগ প্রকাশ করেছে মহানগর বিএনপি। গতকাল সোমবার খুলনা মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক শাসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, তিন বছরে ৬২ কোটি টাকা ব্যয় করার পরও খুলনা নগরের সিংহভাগ এলাকা সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। প্রধান প্রধান সড়কসহ অলিগলি ও নিম্নাঞ্চল দীর্ঘ সময় ধরে পানিতে তলিয়ে থাকে। বিবৃতিতে এই জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।