চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কমিটিতে রয়েছেন মীর নাসির উদ্দীন, রোজী কবির, গোলাম আকবর খন্দোকার, সুকোমল বড়ুয়া, এস এম ফজলুল হক, জাফরুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান শামীম, এ এম নাজিমউদ্দীন, আবু সুফিয়ান ও আবুল হোসেন বক্কর।
চসিকে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন। এ মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ।