সংক্ষেপ

বিএনপির বিক্ষোভ

জাতীয় জাদুঘর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। দুপুর ১২টায় শহরের পৌর বিপণি এলাকা থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ারে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, আবদুল লতিফ, মো. মাসুক আলম, সোহেল আহমদ প্রমুখ।