বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয়েছে। চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করছেন।
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিয়েছেন।
এদিকে গত ১৪ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ‘বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ বইটি প্রকাশিত হয়। এরপর বইয়ের কিছু লেখা নিয়ে দলের ভেতরে-বাইরে নানা বিতর্ক দেখা দেয়। এর পর থেকে দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। দুই মাস পর তিনি দলের স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিলেন।