ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিম চর পদ্মায় ভাঙনকবলিত এলাকায় চার শতাধিক দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা জেলা ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
নারিশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে গতকাল শুক্রবার দুপুরে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি শাহাবউদ্দিন আহমেদ প্রমুখ।