ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি হুবহু জনগণকে জানানোর আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলেন, ‘আমি সরকারকে অবিলম্বে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক, বিশেষ করে, প্রতিরক্ষা সমঝোতা স্মারক জনগণকে হুবহু জানানোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণ তাদের ক্ষমা করবে না।’