বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচিতে পৌর কমিটিসহ বিভিন্ন কমিটির নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রলীগের সদস্য নুরে আলম প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবার রহমান।