
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি মানহানির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদলত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত এ আদেশ দেন।
২০১০ সালে ঢাকার প্রেসক্লাবে এক সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল। ওই বক্তব্যে তৎকালীন আইন প্রতিমন্ত্রীকে মানহানি করেছেন এ অভিযোগে আইনজীবী মশিউর রহমান বাদী হয়ে এ মামলাটি করেছিলেন।