ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন নাজিম এবং যুগ্ম আহ্বায়ক মো. ওয়ালিদ খানের সই করা প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গতকাল বুধবার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবরকে সভাপতি এবং আমজাদ হোসেন আজাদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।