ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের বিদায়ী সভাপতি মির্জা মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ বি তাজুল ইসলাম। মির্জা মোজাম্মেল হককে সভাপতি ও মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি আবুল খায়ের, ছলিমাবাদ ইউপির চেয়ারম্যান আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।