সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার
দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সেলিম রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে বখতিয়ার আমিন নির্বাচিত হয়েছেন। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল বারেক জানান, এ দুটি পদে এই দুজন ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।