দলের ত্রিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে ১৭১ সদস্যের প্রস্তুতি কমিটি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল বৃহস্পতিবার কমিটির অনুমোদন দেন।
জাপার নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদেরকে আহ্বায়ক ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সদস্যসচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। কমিটিতে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মসিউর রহমান দলীয় সাংসদদের সদস্য হিসেবে রাখা হয়েছে।