জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রাজনীতির পথ খুব পিচ্ছিল মন্তব্য করে বলেছেন, ‘সেনা ছিলাম, সেনাপ্রধান ছিলাম। রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছি, পারিনি। কারণ এ পথ খুব পিচ্ছিল।’ গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে একটি ভবনের উদ্বোধনকালে এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘আমার হাতে রক্তের দাগ নেই। যে কারণে আমি বেঁচে আছি। তারপরও আমি স্বৈরাচার! আমি লাগাতার ছয় বছর জেলে ছিলাম। এ দেশের কোনো রাজনীতিক লাগাতার এত বছর জেল খাটেননি। বঙ্গবন্ধু লাগাতার তিন বছর জেল খেটেছেন।’