সংক্ষেপ

শপথ গ্রহণ

মুন্সিগঞ্জে তৃতীয় ও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী ২৩ জন চেয়ারম্যান গতকাল বুধবার শপথ নিয়েছেন। বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে জেলা প্রশাসক সাইফুল হাসান শপথ পাঠ করান। এর আগে জেলা প্রশাসকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের প্রমুখ। নির্বাচনে রামপাল সদর ও টঙ্গিবাড়ীর যশলং ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ফল স্থগিত রয়েছে।