সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন। তবে তাঁদের আন্দোলনে বিভক্তি রয়েছে। এক পক্ষ বলছে, তাঁরা আন্দোলন চালিয়ে যাবে। আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছে তাঁরা। অপর পক্ষ আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।
