সংক্ষেপ

সম্মেলন আজ

১৩ বছর পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ গতকাল বৃহস্পতিবার বলেন, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি শেষ হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটায় উপজেলা বিএনপির কার্যালয়ে দ্বিবার্ষিক সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করা হবে। জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আবদুস সোবহান এর উদ্বোধন করবেন।