আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক-সদস্যসচিবদের যৌথ সভা ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
আগামী ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।