সংক্ষেপ

সম্মেলন

নয় বছর পর টেকনাফ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ শুক্রবার। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের মার্চে উপজেলা যুবলীগের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে একরামুল হক সভাপতি ও নুরুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ আবদুর রহমান বদি। সম্মেলন উদ্বোধন করবেন জেলা যুবলীগের সভাপতি মো. খোরশেদ আলম।