স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ একাব্বর হোসেনের কার্যালয়ে আব্বাছ সিকদারকে সভাপতি ও আলমাস সিকদারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠিত হয়। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত প্রমুখ।