১২ সাংগঠনিক জেলায় যুবদলের কমিটি ঘোষণা

১২টি সাংগঠনিক জেলায় নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদল যে জেলাগুলোতে নতুন কমিটি ঘোষণা করেছে সেগুলো হলো রংপুর, রংপুর মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর, কুড়িগ্রাম, শরীয়তপুর, কুমিল্লা (দক্ষিণ), কুমিল্লা মহানগর, বরিশাল (দক্ষিণ), বরিশাল মহানগর, খুলনা মহানগর ও খুলনা।
মুন্সিগঞ্জ বিএনপির আংশিক কমিটি
বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. আবদুল হাইকে সভাপতি ও কামরুজ্জামান রতনকে সাধারণ সম্পাদক করে মুন্সিগঞ্জ জেলা বিএনপির (৭ সদস্যের আংশিক) কমিটি অনুমোদন দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।