১৩ নভেম্বর সমাবেশের অনুমতি চাইবে বিএনপি

রাজধানীর বিজয়নগরের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যেতে বিএনপির দলীয় কর্মীদের পুলিশের বাধা। ছবিটি আজ মঙ্গলবার নাইটিঙ্গেল মোড় এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর বিজয়নগরের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যেতে বিএনপির দলীয় কর্মীদের পুলিশের বাধা। ছবিটি আজ মঙ্গলবার নাইটিঙ্গেল মোড় এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৩ নভেম্বর রোববার সোহরাওয়ার্দী ময়দানে সমাবেশ করার অনুমতি চাইবে বিএনপি। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রথম আলো

মির্জা ফখরুল বলেন, ‘এবার আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবে।’
এর আগে ৭ নভেম্বর দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তারা অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু ৭ ও ৮ নভেম্বর কোনো রাজনৈতিক দলকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের পাহারা। ছবি: প্রথম আলো