৯ পৌরসভায় ভোট চলছে

দেশের নয়টি পৌরসভায় আজ বুধবার ভোট হচ্ছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেগুলো হলো নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা; লক্ষ্মীপুর; ব্রাহ্মণবাড়িয়ার কসবা; নোয়াখালীর সদর ও সেনবাগ; ফেনীর ছাগলনাইয়া; কক্সবাজারের টেকনাফ এবং খাগড়াছড়ির রামগড়।

নয়টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।