বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।

গতকাল সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল সিঙ্গাপুরে গেছেন। তাঁদের সপ্তাহখানেক পর দেশে ফেরার কথা।  

সর্বশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ফখরুল দম্পতি।