স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওবায়দুল কাদের ঢাকা ছাড়েন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর আগামী শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।