জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।

আজ শুক্রবার বিকেলে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দলটির প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলমও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। ১১–দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তাঁর সঙ্গে অংশগ্রহণ করবেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার শেষে জামায়াতের আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষাশহীদদের কবর জিয়ারত এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।