জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ৪ জুলাই
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ। ৪ জুলাই

আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির এক অনুষ্ঠানে বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও শেখ হাসিনা জুলাইয়ের নৃশংসতার জন্য অনুতপ্ত নন, বরং আন্দোলনকে জঙ্গি বলছেন। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পতন ও ‘দিল্লিতে দাফন’ হয়েছে উল্লেখ করে বাংলাদেশে তারা আর রাজনীতি করতে পারবে না বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে আইন সংশোধনের কথাও উল্লেখ করেন। হাসানুল হক ইনুর ১০ বছরের সাজার রায়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।