
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এনসিপি। দলটির অভিযোগ, নিউইয়র্কের বিমানবন্দরে আখতার হোসেনকে নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন। তারা এ ঘটনার তদন্ত ও কনসাল জেনারেলের পদত্যাগ দাবি করেছে।