মো. আসাদুজ্জামান
মো. আসাদুজ্জামান

ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়।

রাত আটটার কিছু আগে ঝিনাইদহের সহকারী রিটানিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।

এই আসনে সংসদ সদস্য পদে ভোটের ফল ঘোষণা করা হলেও গণভোটে ‘হ্যাঁ’, ‘না’ ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। এখানে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।