এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা
এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিএনপি জোট পেতে পারে ২০৮ আসন: জরিপ

ইএএসডি প্রকাশিত নতুন জনমত জরিপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয় পেতে পারে, যেখানে জামায়াত জোট ৪৬টি আসন লাভ করতে পারে। ৪১,৫০০ মানুষের মতামতের ভিত্তিতে করা এই জরিপ বলছে, ৬৬.৩% ভোটার বিএনপিকে ও ১১.৯% জামায়াতকে সমর্থন করেন। শামীম হায়দার তালুকদার সোমবার কৃষিবিদ ইনস্টিটিউশনে ফলাফল জানান, ৬৮% উত্তরদাতা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী দেখতে চান। নারী ভোটারদের ৭১.১% বিএনপিকে পছন্দ করেন বলে জরিপে উঠে এসেছে।