গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ বিএনপিতে যোগ দিয়েছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ফখরুল তাঁকে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে আহ্বান জানান। এর আগে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাশেদ খানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়।