ছবিতে উপরে ডান থেকে আমান উল্লাহ আমান, মনজুরুল রিয়াদ, মমিনুল ইসলাম জিসান ও ইব্রাহিম খলিল; নিচে বাঁ থেকে রাজু আহমেদ, গণেশ চন্দ্র রায় সাহস, নাহিদুজ্জামান শিপন ও আবিদুল ইসলাম খান
ছবিতে উপরে ডান থেকে আমান উল্লাহ আমান, মনজুরুল রিয়াদ, মমিনুল ইসলাম জিসান ও ইব্রাহিম খলিল; নিচে বাঁ থেকে রাজু আহমেদ, গণেশ চন্দ্র রায় সাহস, নাহিদুজ্জামান শিপন ও আবিদুল ইসলাম খান

ছাত্রদলের নতুন কমিটি এখনো হয়নি, কারণ কী

দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিয়েছিলেন ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিয়েছিলেন বিদায়ের বার্তা। সম্ভাব্য নতুন নেতৃত্বের নাম পৌঁছেছিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তাঁর সঙ্গে বর্তমান দুই শীর্ষ নেতার দেখা করার পরপরই নতুন কমিটি ঘোষণার কথা ছিল; কিন্তু এরপর প্রায় এক মাস পেরিয়ে গেলেও ঘোষণা আসেনি। ছাত্রদলসহ সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে নেতৃত্ব নির্বাচন নিয়ে নতুন করে বিবেচনা শুরু হয়েছে।